
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের উত্তেজনা এখন তুঙ্গে। আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল। শিরোপার লড়াইয়ে স্পেন ও ফ্রান্স একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে ওঠা প্রতিটি দলেরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য ও মনোবল রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান ও শক্তিমত্তা বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটার।
অপ্টার বিশ্লেষণে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। সুপার কম্পিউটারের তথ্যমতে, এই ম্যাচে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই সামান্য এগিয়ে রাখা হয়েছে। ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংলিশদের সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার ক্ষেত্রে এই হার ৪৯.০৪ শতাংশ।
সেমিফাইনাল ম্যাচের নির্দিষ্ট ফলাফল নিয়ে সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। এছাড়া নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি অমীমাংসিত থাকার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার বিচারেও এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সুপার কম্পিউটারের হিসেবে ইংলিশদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ক্ষেত্রে তা ২০.৫৫ শতাংশ।
আপনার মতামত লিখুন :