Facebook Twitter Instagram YouTube

ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার কোনাতে


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ /
ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার কোনাতে

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে উত্তাপ ছড়িয়েছেন স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, তার দল কাউকে ভয় পায় না। কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল মন্তব্য করেছিলেন, ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা স্পেনকেই পাওয়া উচিত। একই সঙ্গে তিনি ২০২৪ সালের ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের জয়ের স্মৃতিও স্মরণ করিয়ে দেন।

ইয়ামালের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে রোববার বলেন, বাইরের কে কী বলছে তা তারা শুনছেন না। কোনাতে বলেন, তাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে বিনয়ী থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তিনি আরও যোগ করেন, ইয়ামাল যা খুশি বলতে পারেন, তবে তারা তাদের সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন। ম্যাচের শেষেই প্রমাণিত হবে কারা সেরা। উল্লেখ্য, ২০২৪ সালের ইউরো ছাড়াও ২০২৫ সালের নেশনস লিগের লড়াইয়েও ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছিল স্পেন।

ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, তারা ভয়ে নেই বরং নিজেদের শক্তির বিষয়ে সচেতন। লাক্রোয়া আরও জানান, স্পেন দুর্দান্ত ফর্মে থাকা একটি শক্তিশালী দল। তবে ফ্রান্স সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে এবং তাদের পুরো মনোযোগ এখন সেই লড়াইয়ের দিকেই।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে স্পেন ও ফ্রান্সের মধ্যকার এই সেমি-ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor