
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে অন্তত ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত একটি নতুন হেলিপ্যাড উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াকে কোনোভাবেই এই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া উচিত হয়নি। এই পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনের অদূরদর্শিতাকে দায়ী করে তিনি বলেন, তাদের অদূরদর্শী নীতির কারণেই উত্তর কোরিয়া আজ এই অবস্থানে পৌঁছেছে। তবে বাস্তবতা হচ্ছে, কিম জং উন পরমাণু অস্ত্র তৈরিতে সফল হয়েছেন এবং বর্তমানে সেই অস্ত্রগুলো তার নিয়ন্ত্রণেই রয়েছে।
এমন পরিস্থিতিতে কিম জং উনের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সম্পর্কের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।
আপনার মতামত লিখুন :