Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে? সুপারকম্পিউটারের গণিতে এগিয়ে স্পেন


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ /
বিশ্বকাপ ফাইনালে কে জিতবে? সুপারকম্পিউটারের গণিতে এগিয়ে স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপসেরা স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো এই দুই পরাশক্তি বিশ্বকাপের ফাইনালে লড়বে। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ডাটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টা সুপারকম্পিউটার’ নিয়ে এসেছে তাদের গাণিতিক পূর্বাভাস।

সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় শিরোপা জয়ের দৌড়ে লিওনেল মেসির আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, নির্ধারিত সময়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

ফুটবল ভক্তদের মধ্যে সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপার কম্পিউটারের বেশিরভাগ প্রেডিকশন সঠিক হলেও, সেমিফাইনালের একটি পূর্বাভাসও মেলেনি। ফলে আর্জেন্টিনার সমর্থকরা আশা করছেন, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত সুপার কম্পিউটারের সমস্ত হিসেব-নিকেশ বদলে যাবে।

এই ফাইনাল ম্যাচটি দুই দলের জন্যই ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে মরিয়া স্পেন।

তবে ফুটবল মাঠে অনেক সময়ই গাণিতিক হিসাবের চেয়ে আবেগ ও অদম্য জেদ বড় ভূমিকা পালন করে। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের কাব্যিক সমাপ্তির হাতছানি, অন্যদিকে তরুণ স্প্যানিশদের অদম্য ছন্দ—সব মিলিয়ে ১৯ জুলাইয়ের দিবাগত রাতে এক রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় বিশ্ববাসী।

তাদের জয়লাভের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা নির্ধারিত সময়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছে ২৯ দশমিক ৪ শতাংশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh