
রাজধানীর আগারগাঁওয়ে চলমান ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টল পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তিনি মেলায় স্থাপিত বিএডিসি’র এই স্টলটি ঘুরে দেখেন। এ সময় মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে নির্ধারিত ও সুলভ মূল্যে বিভিন্ন উন্নত জাতের চারা সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে বিএডিসি’র চেয়ারম্যান দেশের পরিবেশ রক্ষা এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করতে সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে ‘সদকাহ’ হিসেবে গণ্য করা হয়েছে এবং বৃক্ষ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃক্ষ সম্পদের টেকসই প্রয়োজনীয়তা বিবেচনা করে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যা বাস্তবায়নে সরকারি পর্যায়ে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯ জুলাই ২০২৬ থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। মেলার শুরু থেকেই বিএডিসি’s স্টলে ক্রেতা ও দর্শনার্থীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্টলটিতে দেশি-বিদেশি এবং সুপরিচিত গাছের পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারার এক সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :