Facebook Twitter Instagram YouTube

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ /
প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার এই ফলাফল উদ্বোধন করেন।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থী ও অভিভাবকরা এখন অনলাইনে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারছেন। অনলাইনে ফলাফল দেখার জন্য ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টালে লগইন করতে হচ্ছে।

উল্লেখ্য যে, পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে দেশের অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া, পার্বত্য তিন জেলায় বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin