
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন ও আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ এখন রাষ্ট্রীয় পর্যায়েও পৌঁছেছে। স্পেনের রাজপ্রাসাদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জাতীয় দলকে উৎসাহ দিতে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
এর আগেও গুরুত্বপূর্ণ বিভিন্ন ম্যাচে জাতীয় দলের পাশে দাঁড়াতে দেখা গেছে স্পেনের রাজপরিবারের সদস্যদের। বিশেষ করে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও রাজা ফিলিপ গ্যালারিতে উপস্থিত ছিলেন। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। শক্তিশালী রক্ষণভাগ ও নিয়ন্ত্রিত ফুটবলের মাধ্যমে তারা প্রতিপক্ষকে খুব একটা সুযোগ দিচ্ছে না।
পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। ছয়টি ক্লিন শিট রাখার মাধ্যমে তারা বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তি গড়েছে। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণের অপেক্ষায় আছে। সেই মাহেন্দ্রক্ষণটি সরাসরি মাঠে বসে উপভোগ করতেই স্টেডিয়ামে আসছেন স্পেনের রাজপরিবার।
আপনার মতামত লিখুন :