
ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে এক উত্তপ্ত বাক্যবিনিময় ধরা পড়ে ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা স্মিথকে চাপে ফেলার চেষ্টা করছিলেন লিটন। ঘটনাটি ঘটে যখন তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা পড়ে। লিটন আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ তখন রিভিউ নেওয়া নিয়ে দোটানায় ছিল। সেই মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’
বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নিলে উইকেটের পেছনে থাকা লিটন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’ স্মিথ পাল্টা জবাব দেন, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও একই কথা বললে স্মিথ কিছুটা জোরের সঙ্গেই বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’ তবে ক্রিজে নিজের চাওয়া পূরণ করতে পারেননি স্মিথ। ব্যক্তিগত ৪৪ রানে তিনি মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান।
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটিকে বাংলাদেশের নির্ভীক মানসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, স্মিথ কথার লড়াইয়ের মাধ্যমে খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করে জানান, লিটনের সঙ্গে ওই বাগ্বিতণ্ডার পর পুরো ইনিংসে বাংলাদেশ দল আর চুপ থাকেনি। তাদের মধ্যে জয়ের ক্ষুধা ও নিজেদের ওপর বিশ্বাস ছিল প্রবল। ডারউইন টেস্টে প্রতিটি সেশনেই অস্ট্রেলিয়াকে দাপট দেখানো বাংলাদেশ দল দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে এবং আগামী শনিবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।
ডারউইনে গতকাল চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে।
দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাকাইয়ে আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।.বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল
আপনার মতামত লিখুন :